বেসিক বাংলা ব্লগের পক্ষ থেকে সকল পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমারা সর্বদা বাংলায় পোস্ট করার চেষ্টা করব যাতে তা সহজে বোধগম্য হয়। তাছাড়া অধিক জনপ্রিয় পোস্টগুলি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব যাতে মাতৃভাষাকে সামনে রেখে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে শেয়ারের(ভাগাভাগি) মাধ্যমে উজ্জীবিত করতে পারি।

আমি কখনো কারো কথা শুনিনা : আইভী


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘জয় বাংলা আমাদের জাতীয় স্লোাগান। এটা বিএনপি, আওয়ামীলীগ কৃষক, শ্রমিক, জনতার সকলের স্লোগান। আর বঙ্গবন্ধু আমাদের সকলের জাতির পিতা। আমাদের সবাইকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোাগানকে চেতনায় ধারণ করতে হবে।
শনিবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে নাসিক স্টেডিয়াম সোনাকান্দার আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে  সেদিন তিনি বাঙ্গালিদের আহবান করেছিলেন তারা তার ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন, তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের  দেশকে মধ্যম আয়ের দেশে উন্নত করতে চেষ্টা করছেন। ২০২১ সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো।
``দেশকে আমরা ভালোবাসি।  দেশকে উন্নত করতে যা যা প্রয়োজন আমরা তাই করবো। আমি বন্দরকে ভালোবাসি তাই প্রীতি অনুষ্ঠানটি এখানে করেছি। এখানে দেখেছি অনেকেই দাবি করেছেন এটা চাই, সেটা চাই। সারাবছরই তো আপনাদের অভিযোগ শুনি আজকে আমরা আনন্দ করবো। আজকের দিন বিজয়ের দিন, আনন্দের দিন।``

আইভী বলেন, আমার কাছে বিএনপি আওয়ামীলীগ জাতীয় পার্টির যে যখন যায় তার কাজ আমি করে দেই। আমি কখনো জিজ্ঞাসা করিনা আপনি কোন দল করেন। যদি আপনাদের কোন কাজের ব্যাপারে কিছু বলার থাকে আমার সাথে দেখা করে বলে আসবেন। উন্নয়নের স্বার্থে আমি কখনো কারো কথা শুনিনা।
তিনি আরো বলেন, যে মহান সন্তানদের জন্ম না হলে আমাদের দেশ হতোনা তাদেরকে আজকে আমি স্মরণ করছি। নতুন  প্রজন্মের সন্তান যারা আজকে এখানে আছে তারা বড় হয়ে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে এটাই প্রত্যাশা করছি।
নারায়াণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন কাউন্সিলরবৃন্দ অংশগ্রহন করেন। মহিলা কাউন্সিলরদের জন্যও অনুষ্ঠানে বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্থানীয় কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ৩ মিনোয়ারা বেগম, মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ মনোয়ারা, আয়েশা আক্তার দিনা, কাউন্সিলর ইকবাল হোসেন, শাওন অংকন, কবির হোসেন, হান্নান সরকার প্রমুখ।
Share on Google Plus

About Mamedul Islam

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার জন্য ধন্যবাদ!!!