বেসিক বাংলা ব্লগের পক্ষ থেকে সকল পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমারা সর্বদা বাংলায় পোস্ট করার চেষ্টা করব যাতে তা সহজে বোধগম্য হয়। তাছাড়া অধিক জনপ্রিয় পোস্টগুলি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব যাতে মাতৃভাষাকে সামনে রেখে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে শেয়ারের(ভাগাভাগি) মাধ্যমে উজ্জীবিত করতে পারি।

ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেকার স্বামীর সঙ্গে অভিমান করে মারিয়া আক্তার এলি (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার রাতে বাবার বাড়ির একটি কক্ষ থেকে এলি’র লাশ উদ্ধার করে পুলিশ।
এলি ফতুল্লার রসুলপুর বৌ-বাজার এলাকার আলাউদ্দিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মনোয়ার হোসেনের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, রাজধানীর কমদতলী এলাকার আফসার করিম রোডের জাকির হোসেনের ছেলে সজিবের (৩৫) সঙ্গে ৪ বছর পূর্বে মারিয়া আক্তার এলিকে বিয়ে দেয়। বিয়ের আগে সজিবকে দেখানো হয়েছে ব্যবসায়ী। বিয়ের পরে জানতে পারে সজিব বেকার। এনিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হলে এলিকে তার বাবা বাড়িতে নিয়ে আসা হয়। ইয়াছ (৩) নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। শনিবার সন্ধ্যায় বেকার স্বামীর সাথে অভিমান করে ঘরের ভিতর থেকে দরজা লাগিয়ে এলিয়ে ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে।
তিনি আরো জানান, রাতে এলির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Share on Google Plus

About Mamedul Islam

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার জন্য ধন্যবাদ!!!