বেসিক বাংলা ব্লগের পক্ষ থেকে সকল পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমারা সর্বদা বাংলায় পোস্ট করার চেষ্টা করব যাতে তা সহজে বোধগম্য হয়। তাছাড়া অধিক জনপ্রিয় পোস্টগুলি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব যাতে মাতৃভাষাকে সামনে রেখে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে শেয়ারের(ভাগাভাগি) মাধ্যমে উজ্জীবিত করতে পারি।

কান্নাজড়িত কণ্ঠে মনের কষ্ট বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে কান্নাজড়িত কণ্ঠে নিজের মনের কষ্টের কথা বলেছেন এমপি শামীম ওসমান। রোববার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীরা শামীম ওসমানের সঙ্গে দেখা করতে গেলে ওই কষ্টের কথা বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, মূলত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শামীম ওসমান বলেন, ‘আইভী আমার বাবার নামে সমালোচনা করেছেন যা দুঃখজনক। আমি এতে অনেক কষ্ট পেয়েছি মর্মাহত হয়েছি। এ ধরনের কথা আমাকে পীড়া দিয়েছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন আমি আইভীকে তিনটি এসএমএস দিয়েছি। সে কোন উত্তর দেয়নি। আমার তিনটি থানা এলাকার নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। তাতেও আমি আপনাদের সবাইকে বলেছি পরিস্থিতি সামলে নিতে। কারণ নৌকা প্রতীক কারো ব্যক্তির না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক এটা বঙ্গবন্ধুর প্রতীক স্বাধীনতার প্রতীক গণতন্ত্রের প্রতীক। তাই এ প্রতীকের পক্ষে কাজ করতে হবে এটাই আমার নির্দেশনা। কারণ আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি। আমি আশা করবো আমার বাবাকে নিয়ে কষ্টদায়ক মন্তব্যের পরেও আপনারা নৌকার পক্ষে কাজ করবেন।’

কথোপকথনে একটি জাতীয় পত্রিকায় নির্বাচনে শামীম ওসমানের নিস্ক্রিয় থাকাটা ভালো নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির মন্তব্যের প্রেক্ষিতেও সমালোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, রাব্বি সব সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে। তিনি আওয়ামী লীগ ও দলের এমপি শামীম ওসমানকে দূরে রাখার পরামর্শ দেওয়াটা খুবই আপত্তিজনক। এসব ঘটনায় আমরা মর্মাহত।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, যেহেতু আমরা এখন নৌকার পক্ষে নেমে গেছে পেছনে হটার সুযোগ নেই। শামীম ওসমান সিদ্ধিরগঞ্জ এলাকাতে ৯টি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী নির্ধারণের উপর নেতাদের আহবান রাখেন।
Share on Google Plus

About Mamedul Islam

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার জন্য ধন্যবাদ!!!