বেসিক বাংলা ব্লগের পক্ষ থেকে সকল পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমারা সর্বদা বাংলায় পোস্ট করার চেষ্টা করব যাতে তা সহজে বোধগম্য হয়। তাছাড়া অধিক জনপ্রিয় পোস্টগুলি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব যাতে মাতৃভাষাকে সামনে রেখে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে শেয়ারের(ভাগাভাগি) মাধ্যমে উজ্জীবিত করতে পারি।

জাতীয় শ্যূটিংয়ে ৩য় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব


বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন এর ব্যবস্থাপনায়  গুলশান জাতীয় শ্যূটিং রেঞ্জে ২৯তম জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায়  শেষ দিনে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ২টি স্বর্ন ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে ৩য় স্থান অর্জন করে। শ্যূটার রবিউল ইসলাম টমাস ১০ মিটার এয়ার রাইফেল শ্যূটিং এ স্বর্নপদক,রিসালাতুল ইসলাম ১০ মিটার রাইফেল জুনিয়র শ্যূটিং এ স্বর্ন পদক এবং জেসিমুজ্জামান হিমেল ১০ মিটার এয়ার রাইফেল শ্যূটিং এ ব্রোঞ্জ পদক লাভ করে।
১৮ অক্টোবর বুধবার অনুষ্ঠিত শ্যূটিং এ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ১টি স্বর্ন ০২ রৌপ্য পদক পায়। শ্যূটার শারমিন শিল্পা ৫০ মিটার রাইফেল প্রোন শ্যূটিং এ স্বর্ন ও রবিউল ইসলাম টমাস ৫০ মিটার রাইফেল প্রোণ ও ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শ্যূটিং এ রৌপ্য  পদক পেয়েছে।
প্রতিযোগিতা শেষে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ৩টি স্বর্ন,০৩টি রৌপ্য ও ০১টি ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতায় আর্মি শ্যুটিং এসোসিয়েশন চ্যাম্পিয়ন ও বিকেএসপি রানার আপ হয়েছে। ইনজুরির কারনে প্রতিভাবান শ্যূটার সুরাইয়া আক্তার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেনি।
এ প্রতিযোগিতায় ক্লাবের সাবেক শ্যূটি সম্পাদক মোঃ শফিকুজ্জামান ম্যানেজার ও আসবাব আলী ফয়েজ কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন ।
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটারদের সফলতায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা শ্যূটারদের অভিনন্দন জানিয়েছেন।
নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন ক্লাবের বলিষ্ঠ নেতৃত্বে আজ রবিউল,শিল্পা,হিমেল স্বর্ন পদক পেয়েছে। ক্লাবের কৃতি শ্যূটারদের প্রতি আরও যতœশীল হতে তিনি কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা শ্যূটারদের আরও সফলতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করছেন অদুর ভবিষ্যতে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে সক্ষমতা অর্জন করবে।
শ্যূটারদের এ অভাবনীয় সাফল্যে আরও অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক রাব্বী মিয়া, ক্লাবের সহ-সভাপতি ও জেলা পুলিশ সুপার মঈনুল হক।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহ-সভাপতি মাহমুদ হোসেন,বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) হুমায়ন কবির খান শিল্পী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটো শ্যূটারদের অভিনন্দন জানিয়েছেন।
ক্লাবের সাধারন সম্পাদক খালেদ হায়দার খান, শ্যূটিং উপ-কমিটির আহবায়ক ও যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু , শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস ও কার্যকরি কমিটির সকল সদস্য ক্লাবের শ্যূটার,ম্যানেজার ও কোচকে উষ্ণ অভিনন্দন এবং তাদের  সাফল্য কামনা করেছেন।
Share on Google Plus

About Mamedul Islam

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার জন্য ধন্যবাদ!!!