বেসিক বাংলা ব্লগের পক্ষ থেকে সকল পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমারা সর্বদা বাংলায় পোস্ট করার চেষ্টা করব যাতে তা সহজে বোধগম্য হয়। তাছাড়া অধিক জনপ্রিয় পোস্টগুলি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব যাতে মাতৃভাষাকে সামনে রেখে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে শেয়ারের(ভাগাভাগি) মাধ্যমে উজ্জীবিত করতে পারি।

মা ও প্রেমিককে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় মেয়েকে খুন

মা ও তার প্রেমিককে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছিল ছয় বছরের মেয়েটি। আর তার ফলাফল দিতে হল জীবন দিয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব দিল্লিতে।  
জানা যায়, স্বামী ঠেলা গাড়ি চালাত। নেশাও করত সব সময়। আর সেই কারণে সব সময় বাসায় থাকত না সে। আর সেই সুযোগে ওই নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে অন্য আরেকজনের সাথে। নিয়মিত তাদের যৌনতাও চলত। ঘটনার দিনও প্রেমিক আসে তার বাড়িতে। প্রেমিকের সাথে সময় কাটানোর জন্য মেয়েকে দোকানে পাঠান নারী। তবে শিশুটি দোকান থেকে ফিরে এসে মাকে তার প্রেমিকের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে বাবাকে বলে দেওয়ার হুমকি দেয়।
আর এটাই কাল হয় মেয়েটি।  
প্রেমিকের সাথে মিলে ছয় বছরের মেয়েটিকর গলাকেটে হত্যা করে মা। তারপর লাশ ছাদে রেখে আসে।   রক্ত, জামা কাপড় সব কিছু পরিষ্কার করে ফেলে সে। যেন কিছুই হয়নি। এরপর প্রতিবেশীদের কাছে গিয়ে বলতে থাকে মেয়েকে খুঁজে পাচ্ছে না। তবে শেষ রক্ষা হয়নি।  
পুলিশে খবর দেওয়া হলে তারা এসে তদন্ত করতে গিয়ে ওই নারীর কল লিস্ট খুঁজে দেখেন, একটি নম্বরে দীর্ঘ সময় ধরে চলে কথাবার্তা। তারপর ফোনের ওই পারের লোকটিকে জেরা করতেই চলে আসে আসল ঘটনা।   পুলিশ আটক করেছে দুজনকেই।  
Share on Google Plus

About Mamedul Islam

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার জন্য ধন্যবাদ!!!