বেসিক বাংলা ব্লগের পক্ষ থেকে সকল পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমারা সর্বদা বাংলায় পোস্ট করার চেষ্টা করব যাতে তা সহজে বোধগম্য হয়। তাছাড়া অধিক জনপ্রিয় পোস্টগুলি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব যাতে মাতৃভাষাকে সামনে রেখে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে শেয়ারের(ভাগাভাগি) মাধ্যমে উজ্জীবিত করতে পারি।

লালমনিরহাটে পরীক্ষায় প্রক্সি দেওয়ায় নীলফামারীর ৩ ছাত্রসহ ১০ জনের কারাদণ্ড

লালমনিরহাটে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে নীলফামারীর ৩ ছাত্রসহ ১০ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মমতাজ বেগম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর গংগাচওড়া উপজেলার নিবারন সর্দারের ছেলে কারমাইকেল কলেজের ছাত্র লিটন সরকার (২৪), নীলফামারী সদরের ইসমাইল হোসেনের ছেলে উত্তরবাংলা ডিগ্রি কলেজের ছাত্র সৌরভ আহমেদ (২৭), নীলফামারীর ডিমলার আলাল উদ্দিনের ছেলে বেরোবি ছাত্র আব্দুল আজিজ (২১), একই উপজেলার একরামুল হকের ছেলে বেরোবি ছাত্র শাহীন আলম (২২), লালমনিরহাটের কালীগঞ্জের বছর উদ্দিনের ছেলে বগুড়া আজিজুল হক কলেজের ছাত্র নয়ন হোসেন (৩২), দিনাজপুর খানসামার রশিদ উদ্দিনের ছেলে কারমাইকেল কলেজের ছাত্র মজিবুল ইসলাম (২৪), রংপুর মিঠাপুকুরের আমিন উদ্দিনের মেয়ে কারমাইকেল কলেজের ছাত্র উম্মে হাবিবা বেগম (২৪), রংপুর শহরের লুৎফর রহমানের মেয়ে কারমাইকেল কলেজের ছাত্রী লিমা খাতুন (২২), গাইবান্ধা সুন্দরগঞ্জের শান্তিবালা বর্মনের ছেলে বেরোবি ছাত্র সুরজিৎ চন্দ্র বর্মন (২৬) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র রমজান আলী (২৭)। লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নাথ রায় জানান, অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা চলাকালীন প্রক্সি দেওয়ার অভিযোগে ১০ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের কলেজ ক্যাম্পাসে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, দণ্ডপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
Share on Google Plus

About Mamedul Islam

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার জন্য ধন্যবাদ!!!