বেসিক বাংলা ব্লগের পক্ষ থেকে সকল পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমারা সর্বদা বাংলায় পোস্ট করার চেষ্টা করব যাতে তা সহজে বোধগম্য হয়। তাছাড়া অধিক জনপ্রিয় পোস্টগুলি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব যাতে মাতৃভাষাকে সামনে রেখে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে শেয়ারের(ভাগাভাগি) মাধ্যমে উজ্জীবিত করতে পারি।

নীলফামারীতে আগুনে দুই অসহায় দিনমজুর পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

প্রতিকী ছবি
নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ছোট সংগলশী কোরানিপাড়া গ্রামে সংঘটিত অগ্নিকান্ডে দুই দিনমজুর পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সংগলশী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান নীলফামারীনিউজকে জানান, ওই গ্রামের দিনমজুর আব্দুর রহীম ওরফে চ্যাংগুর বাড়ির রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে বাড়ির সাথে লাগোয়া তার বড়ভাই আব্দুল আলিমের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ২০ মিনিট স্থায়ী এ আগুনে দিন এনে দিন খাওয়া ওই দুই ভাইয়ের মোট ৪টি ঘরে থাকা ধান-চাল, আসবাব, বিছানা সবকিছুই পুড়ে গেছে।

তিনি আরো জানান, দুই ভাইয়ের প্রায় ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। খবর পেয়ে আগুন লাগার ২০মিনিটের মাথায় উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
Share on Google Plus

About Mamedul Islam

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার জন্য ধন্যবাদ!!!